March 11, 2026, 12:44 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

অপূর্ব-সারিকার তৃতীয় বিবাহবার্ষিকী

অপূর্ব-সারিকার তৃতীয় বিবাহবার্ষিকী

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

অপূর্ব এক কিপটে স্বামী। পিতার বেহিসাবি জীবন থেকে শিক্ষা নিয়ে স্ত্রী সারিকাকে নিয়ে পৃথক বসবাস তার। কিন্তু বৃদ্ধ শ্বশুরের প্রতি পুত্রবধুর অগাধ মায়া। সামনেই তাদের তৃতীয় বিবাহবার্ষিকী। অপূর্ব’র নিয়ম প্রতি বিবাহবার্ষিকীতেই স্ত্রীকে নতুন একটি হিসাবের খাতা উপহার দেয়া। যাতে লেখা থাকবে পুরো বছরের স্ত্রীর হাত দিয়ে খরচার হিসেব-নিকেষ। কিন্তু আসন্ন বিয়ে বার্ষিকীর আগেই হিসেব করতে বসে অপূর্ব দেখে বড় অংকের টাকার গণ্ডগোল। এমনই গল্প নিয়ে শফিকুর রহমান শান্তুনুর রচনা ও সৈয়দ শাকিলের পরিচালনায় নির্মিত হয়েছে ঈদুল আযহার নাটক ‘তৃতীয় বিবাহবার্ষিকী’। নাটকে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও সারিকা। অপূর্ব’র বাবা চরিত্রে অভিনয় করেন কে এস ফিরোজ। গত ১৮ ও ১৯ জুলাই রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়। নির্মাতা সৈয়দ শাকিল বলেন, ‘ এখন রোমান্টিক নাটক নির্মাণ হচ্ছে। বাবা-মা কিংবা পরিবারের গল্প নিয়ে নাটক কম হচ্ছে। আমি এই নাটকে একজন বাবা ও তার সন্তানের গল্প বলতে চেয়েছি।’ নির্মাতা জানান, আসছে ঈদে যে কোন একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটকটি। মিডিয়া ইমপ্রেশনের ব্যানারে নাটকটি পরিবেশনা করছে দৃক।

Share Button

     এ জাতীয় আরো খবর