April 4, 2026, 8:36 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

জিৎ রাভাল সর্বোচ্চ ৮৪ রান করেছেন ।

জিৎ রাভাল সর্বোচ্চ ৮৪ রান করেছেন ।

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

মিডল অর্ডারের প্রধান ভরসা রস টেইলরকে ১৬ রানের বেশি করতে দেননি রোচ। হেনরি নিকোলসকে ১৩ রানে আউট করে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট পেয়েছেন অভিষিক্ত বাঁহাতি মিডিয়াম ফাস্ট বোলার রেমন রেইফার।

১৮৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা স্বাগতিকদের ইনিংস দিশা পেয়েছে মিচেল স্যান্টনার ও কলিন ডি গ্রান্ডহোমের ৭৬ রানের জুটিতে। আগ্রাসী ব্যাটিং করেছেন গ্রান্ডহোম, ৬৩ বলে ৫ চার আর ৪ ছক্কায় ৫৮ রান তাঁর। অন্যদিকে, চেষ্টা করেছিলেন স্যান্টনার; ৭৩ বলে ২৪ রান করেছেন এই কিউই স্পিনার।

এই দুইয়ের জুটিতে স্বাগতিকেরা যখন বড় সংগ্রহের স্বপ্ন দেখছে, তখনই গ্যাব্রিয়েলের জোড়া আঘাত। ১০ রানের মধ্যে দুজনই আউট।

দিন শেষে উইকেটে আছেন উইকেটরক্ষক টম ব্লান্ডেল ও প্রথম টেস্টের ম্যাচ সেরা বোলার নিল ওয়াগনার। ৭৯ রানে ৩ উইকেট নিয়ে সেই গ্যাব্রিয়েলই ক্যারিবীয়দের সেরা বোলার।

৩৭ রানে ২ উইকেট নিয়েছেন কামিন্স। দ্বিতীয় দিনের শুরুতেই নিউজিল্যান্ডকে দ্রুত গুটিয়ে দিতে ঝাঁপাবেন ক্যারিবীয় পেসাররা।

তবে উইকেটের গতি আর বাউন্সে চোখ চকচক করতে পারে টিম সাউদি-ট্রেন্ট বোল্টদের। পিচ রিপোর্ট যে বলছে, টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন উইকেট আরও গতিময় হয়ে উঠবে। সূত্র: ক্রিকইনফো

 

Share Button

     এ জাতীয় আরো খবর