April 6, 2026, 4:55 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

বিশ্বের সেরা আয়ের অভিনেত্রীর তালিকায় প্রিয়াংকা

বিশ্বের সেরা আয়ের অভিনেত্রীর তালিকায় প্রিয়াংকা
ডিটেটিভ বিনোদন ডেস্ক    

mostbet


বলিউডের পর হলিউডবাসীর মনও প্রিয়াংকা চোপড়া জয় করে ফেলেছেন ইতিমধ্যে। টেলিভিশন সিরিজ থেকে চলচ্চিত্র, বড় বড় পার্টি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান মাতানো, বিজ্ঞাপনের মডেল- এই কোন ক্ষেত্রেই কম যাচ্ছেন না তিনি।

এবার আরও একটি রেকর্ড গড়লেন তিনি। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় স্থান করে নিয়েছেন এই অভিনেত্রী। ২০১৬ সালের ১ জুন থেকে ২০১৭ সালের ১ জুন সময়ে আয়ের নিরিখে তিনি আছেন আট নম্বরে।

প্রিয়াংকা এই সময়ে আয় করেছেন ১ কোটি মার্কিন ডলার (৬৫ কোটি রুপি)। এই তালিকায় এক নম্বরে আছেন ‘মডার্ন ফ্যামিলি’ তারকা সোফিয়া ভারজারা। তার আয় ৪ কোটি ১৫ লাখ ডলার (২৭১ কোটি রুপি)।

এ নিয়ে টানা ছয়বার ফোর্বসের হিসাবে শীর্ষস্থান পেলেন তিনি। এর মধ্যে এক-চতুর্থাংশ এসেছে সিরিজ থেকে। বাকিটা তিনি আয় করেছেন বিজ্ঞাপনি চুক্তি থেকে।

Share Button

     এ জাতীয় আরো খবর