March 29, 2026, 7:12 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

কোচ বাছাইয়ের সাক্ষাৎকার দিতে আসছেন সিমন্সও

কোচ বাছাইয়ের সাক্ষাৎকার দিতে আসছেন সিমন্সও

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

রিচার্ড পাইবাস তার পরিকল্পনা জানিয়েছেন গতকাল বুধবার। বাংলাদেশের কোচ বাছাইয়ের সাক্ষাৎকার দিতে আসছেন ফিল সিমন্সও। আগামি শনিবার ঢাকায় আসছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ও কোচ।

বাংলাদেশের সাবেক কোচ পাইবাস এসেছেন গত মঙ্গলবার। গতকাল বুধবার বিসিবিকে জানিয়েছেন তার পরিকল্পনা। পাইবাসের উপস্থাপনা দেখার পর বিসিবি প্রধান নাজমুল হাসান জানালেন সম্ভাব্য বাকিদের কথা।

“৯ তারিখে আসবে ফিল সিমন্স। তার আগেও একজন আসার কথা। তার নাম এখন বলছি না। কারণ, যেহেতু এখনও তারিখ ঠিক হয়নি, তেমন নিশ্চয়তা এখনও মেলেনি। আরও কয়েকজনের সঙ্গে কথা হচ্ছে।”

জানা গেছে, সিমন্সের আগে সাক্ষাৎকার দিতে আসতে পারেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও কোচ জেফ মার্শ। বিসিবি প্রধান জানিয়েছেন, আগামি রোববার বোর্ডসভায় কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান তারা। তাই আগ্রহীদের আসতে হবে এর আগেই।

আশির দশকের শেষ থেকে নব্বই দশকের শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে খেলেছেন সিমন্স।

ক্রিকেট ছাড়ার পর ২০০৪ সালে জিম্বাবুয়ের কোচের দায়িত্ব নেন। তবে বিতর্কিতভাবে তাকে বরখাস্ত করা হয় পরের বছরই। ২০০৭ সাল থেকে ২০১৫ পর্যন্ত সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন আয়ারল্যান্ডকে।

পরে দায়িত্ব নেন ওয়েস্ট ইন্ডিজের। তার কোচিংয়ে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে গত সেপ্টেম্বরে হারাতে হয় দায়িত্ব।

Share Button

     এ জাতীয় আরো খবর