April 16, 2026, 6:59 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সৌদি আরবে মহিলারাও ফতোয়া জারির অধিকার পেলেন

সৌদি আরবে মহিলারাও ফতোয়া জারির অধিকার পেলেন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সৌদি আরবে এখন থেকে মহিলারাও ফতোয়া জারি করতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির শুরা কাউন্সিল।

শুরা কাউন্সিলে বিপুল ভোটে মহিলাদের ফতোয়া জারির অধিকারের পক্ষে সিদ্ধান্ত নেয়া হয়।

মাত্র দুদিন আগে সৌদি আরব মেয়েদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল।

বিশ্লেষকরা সৌদি আরবের এসব সিদ্ধান্তে সুদূরপ্রসারী পরিবর্তনের ইঙ্গিত দেখছেন।

তেলের দাম পড়ে যাওয়ায় সৌদি আরব এখন বিরাট অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকেটর মুখে পড়েছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন নান ধরণের সংস্কারের মাধ্যমে তার দেশকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছেন।

শুরা কাউন্সিলে মহিলাদের ফতোয়া জারির অধিকার প্রদানকে সেই লক্ষ্যেই আরেকটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

তবে শুরা কাউন্সিলের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে সৌদি বাদশাহকে একটি রাজকীয় ফরমান জারির মাধ্যমে মহিলা মুফতির পদ তৈরি করতে হবে।

সৌদি আরবের যে কট্টর রক্ষণশীল ভাবমূর্তি, এসব সিদ্ধান্তের ফলে সেই ভাবমূর্তি অনেকখানি কাটিয়ে তোলা যাবে বলে মনে করা হচ্ছে।

সূত্র : বিবিসি বাংলা

Share Button

     এ জাতীয় আরো খবর