March 25, 2026, 1:37 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সেঞ্চুরিয়ান চান্দিমাল নেই ওয়ানডে দলে

সেঞ্চুরিয়ান চান্দিমাল নেই ওয়ানডে দলে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল। অথচ দিল্লীতে চলমান তৃতীয় টেস্টের তৃতীয় দিনে তার সেঞ্চুরিতেই শ্রীলঙ্কা ম্যাচ বাঁচাতে সক্ষম হয়েছে।

চলতি বছর ২১টি ওয়ানডেতে পরাজিত ও মাত্র চারটি ম্যাচে জয়ী হওয়া লঙ্কান দলে ফিরেছেন অলরাউন্ডার আসেলা গুনাররতেœ ও উদ্বোধনী ব্যাটসম্যান দানুষ্কা গুনাথিলাকা।

মঙ্গলবার দিল্লী টেস্টের প্রথম ইনিংসে ১৬৪ রান করে সাজঘরে ফেরেন চান্দিমাল। ওয়ানডেতে দলের সৌভাগ্য ফেরাতে ঢেলে সাজানোর প্রক্রিয়ায় এবার চান্দিমালকেও বাদ পড়তে হলো।

গত সপ্তাহে শ্রীলঙ্কা ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে উপল থারাঙ্গার স্থানে থিসারা পেরেরার নাম ঘোষণা করেছে। থারাঙ্গার অধীনে এ বছর দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা।

গলে ভারতের বিপক্ষে গত জুলাইয়ে ইনজুরিতে পড়ার পরে এই প্রথম দলে ফিরলেন গুনারতেœ। সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের সাথে মিলে গুনারতেœ দলের ব্যাটিং শক্তিকে বৃদ্ধি করবে। ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচটি খেলতে পারেননি ম্যাথুস।

আগামী ১০-১৭ ডিসেম্বর ধর্মশালা, মোহালি ও ভিশাকাপত্তমে শ্রীলঙ্কা স্বাগতিক ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।

শ্রীলঙ্কা দল স্কোয়াড : থিসারা পেরেরা (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুষ্কা গুনাথিলাকা, নিরোশান ডিকবেলা, সাদিরা সামারাবিক্রামা, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, আসেলা গুনারতেœ, চাতুরাঙ্গা ডি সিলভা, সচিত পাথিরানা, আকিলা ধনঞ্জয়, জেফরি ভানডারসি, দুশমান্থা চামিরা, সুরাঙ্গা লাকমাল ও নুয়ান প্রদীপ।

Share Button

     এ জাতীয় আরো খবর