March 25, 2026, 2:32 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ছক্কায় শুরু অ্যামব্রিসের

ছক্কায় শুরু অ্যামব্রিসের

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

অভিষেক টেস্টের প্রথম ইনিংসে হিট উইকেট অপ্রত্যাশিত রেকর্ড গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল অ্যামব্রিস। সেই ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে সোমবার ছক্কা মেরে রানের খাতা খুললেন তিনি।

এটিও তার জন্য একটি রেকর্ড। ছক্কা মেরে ক্যারিয়ারে রানের খাতা খোলা ব্যাটসম্যানদের তালিকায় অ্যামব্রিস ষষ্ঠ। দ্বিতীয় ইনিংসে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নেমে ১৮ রান করেছেন অ্যামব্রিস।

ট্রেন্ট বোল্টের করা ওভারের প্রথম দুটি বলে রান নেওয়ার সুযোগ পাননি। তবে তৃতীয় বল ফাইন লেগের উপর দিয়ে পাঠিয়ে দেন সীমানার বাইরে।

সবশেষ ২০১৬ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কান ক্রিকেটার ধনঞ্জয়া ডি সিলভা ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারে রানের খাতা খুলেছিলেন। ব্রিসবেনে ভারতের বিপক্ষে ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার এরিক ফ্রিম্যান প্রথম এই রেকর্ড গড়েন।

১৯৮৬ সালে তার সঙ্গে যোগ দেন ওয়েস্ট ইন্ডিজের কারলিসলি বেস্ট। এরপর ২০০৫ সালে নিউজিল্যান্ডের কেইথ দাবেনগাওয়া ও ২০১৪ সালে নিউজিল্যান্ডের মার্ক ক্রেইগ এই কীর্তি গড়েন।

Share Button

     এ জাতীয় আরো খবর