April 13, 2026, 6:00 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মোস্তাফিজ ঈদের পরে বোলিং শুরু করবেন

মোস্তাফিজ ঈদের পরে বোলিং শুরু করবেন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলে চোটাক্রান্ত মোস্তাফিজুর রহমানের পুনর্বাসন প্রক্রিয়া যে গতিতে এগুচ্ছে, তাতে ধারণা করা হচ্ছে ঈদুল ফিতরের পরে তিনি বল করতে সক্ষম হবেন।

বিসিবি মেডিকেল বিভাগের দেয়া নির্দেশনা অনুযায়ী ইনজুরির প্রথম তিন সপ্তাহ মোস্তাফিজ কোনো ওজন বহন করতে পারবেন না।  এমনকি শরীরের স্বাভাবিক ওজনও নয়। ব্যয়াম করতে পারবেন তাও শুয়ে বসে।

উল্লেখিত সময়ের পর যদি তার আঙ্গুলের অবস্থা সন্তোষজনক হয় তাহলে তিনি দৌঁড়ানোর অনুমতি পাবেন এবং তারপরে বোলিং। সবমিলে বল হাতে মাঠে ফিরতে তাকে ঈদ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল সুত্র মঙ্গলবার  এ তথ্য জানিয়েছে।

সুত্রটির দেয়া তথ্য মতে, ‘যেহেতু ওর আঙ্গুলে ফ্যাকচার আছে ওকে কিছু ব্যয়াম দেয়া হয়েছে। এগুলো ও শুয়ে বসে করবে। আগামি সপ্তাহে ওকে আমরা আবার দেখবো। যদি দেখি উন্নতি হয়েছে তাহলে হাঁটার অনুমতি দেব। ঈদের পর নাগাদ সে রানিং ও বোলিং শুরু করতে পারবে।’

উল্লেখ্য, সদ্য সমাপ্ত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলা  মোস্তাফিজ আঙ্গুলে চোট পান নিজেদের শেষ ম্যাচে। চোট নিয়ে দেশে ফিরলেও বিসিবি মেডিকেল বিভাগকে কিছু না জানিয়েই দেশের বাড়ি বেড়াতে চলে যান।

সেখান থেকে ফিরে একদিনের জন্য দলের অনুশীলন ক্যাস্পে যোগ দিয়ে দেরাদুন যাওয়ার আগের দিন বিকেলে মেডিকেলে পা দেখাতে এলে, চিকিৎসক জানিয়ে দেন তার আফগান সিরিজে অংশ নেয়া হচ্ছে না।

Share Button

     এ জাতীয় আরো খবর