April 6, 2026, 4:11 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

মাঠে ফিরতে প্রস্তুত বার্সার দেম্বেলে

মাঠে ফিরতে প্রস্তুত বার্সার দেম্বেলে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চোটের কারণে সাড়ে তিন মাস বাইরে থাকার পর মাঠে ফিরতে প্রস্তুত বার্সেলোনার ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

ফরাসি এই খেলোয়াড় চিকিৎসকদের ছাড়পত্র পেয়েছেন বলে কাতালান ক্লাবটির ওয়েবসাইটে মঙ্গলবার জানানো হয়।

সেপ্টেম্বরের মাঝামাঝিতে লা লিগায় গেতাফের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন দেম্বেলে। ফিনল্যান্ডে অস্ত্রোপচার করার পর ২০১৭ সালের বাকি সময়টায় আর খেলা হয়নি তার।

পুরোপুরি সুস্থ হয়ে ওঠা দেম্বেলেকে দ্রুতই মাঠে দেখা যেতে পারে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে সেল্তা ভিগোর বিপক্ষে তাকে নিয়ে দল সাজাতে পারেন এরনেস্তো ভালভেরদে।

গত অগাস্টে রেকর্ড ট্রান্সফার ফিতে নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর তার শূন্যতা পূরণে বরুসিয়া ডর্টমুন্ড থেকে দেম্বেলেকে দলে টানে বার্সেলোনা। প্রাথমিকভাবে ফরাসি এই খেলোয়াড়ের ট্রান্সফারমূল্য ধরা হয় ১০ কোটি ৫০ লাখ।

চোটে পড়ার আগে বার্সেলোনার হয়ে তিনটি মাত্র ম্যাচ খেলেছিলেন ২০ বছর বয়সী দেম্বেলে।

 

 

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর