March 30, 2026, 2:33 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

তুলনা হয় না রোনালদোর

তুলনা হয় না রোনালদোর

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে সেরার প্রশ্নে তর্কের শেষ নেই। তবে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো তার সতীর্থের সঙ্গে তুলনীয় কাউকে দেখেন না।

ব্রাজিলের লেফট-ব্যাক মার্সেলোর মতে, রোনালদো বিশ্বের সেরা ফুটবলার।

কদিন আগে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জেতা রোনালদোর নৈপুণ্যে শনিবার সেভিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয় রিয়াল। লা লিগার এই ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি আশরাফ হাকিমির করা শেষ গোলটিতেও জড়িয়ে আছে তার নাম।

সময়ের সেরা দুই ফুটবলার মেসি ও রোনালদো দুজনেই পাঁচবার করে বর্ষসেরার পুরস্কার জিতেছেন। কিন্তু মার্সেলোর মনে ‘কে সেরা’ প্রশ্নে কোনো সন্দেহ নেই।

“আমার কাছে, ক্রিস্তিয়ানো বিশ্বের সেরা খেলোয়াড়। আমি দিয়েগো মারাদোনা কিংবা পেলেকে খেলতে দেখিনি। আমি এটাই জানি যে, এখানে কোনো তুলনা নেই।”

Share Button

     এ জাতীয় আরো খবর