January 21, 2026, 3:55 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

জাপান ও যুক্তরাষ্ট্রের ১০ দিনের যৌথ নৌ-মহড়া শুরু

জাপান ও যুক্তরাষ্ট্রের ১০ দিনের যৌথ নৌ-মহড়া শুরু

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

mostbet

 

জাপান ও যুক্তরাষ্ট্র গতকাল বৃহস্পতিবার একটি যৌথ সামরিক মহড়া শুরু করেছে। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে তারা এ মহড়া শুরু করলো। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এশিয়া সফরকালে আলোচনায় পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচিই সবচেয়ে বেশী প্রাধান্য পায়। খবর এএফপি’র। মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ১০ দিনব্যাপী এ সামরিক মহড়া জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া উপকূলীয় জলসীমায় অনুষ্ঠিত হচ্ছে। এতে অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ১৪ হাজার সৈন্য, বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস রোনাল্ড রিগান, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইউএসএস স্টিথাম, ইউএসএস চাফী ও ইউএসএস মাস্টিন যোগ দিয়েছে। এদিকে উত্তর কোরিয়া এ ধরনের আগ্রাসী সামরিক মহড়ার বারবার নিন্দা জানিয়ে আসছে। উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোকে কেন্দ্রকরে চরম আঞ্চলিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর