March 8, 2026, 12:10 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাশিয়া বিশ্বকাপে শেষ দল হিসেবে পেরু

রাশিয়া বিশ্বকাপে শেষ দল হিসেবে পেরু

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

pin up pinup

 

নিউ জিল্যান্ডকে হারিয়ে ১৯৮২ সালের পর বিশ্বকাপে খেলার টিকেট পেয়েছে পেরু।

নিজেদের মাঠে বুধবার প্লে-অফের দ্বিতীয় লেগে নিউ জিল্যান্ডকে ২-০ গোলে হারায় পেরু। ওয়েলিংটনের প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

৩২তম ও শেষ দল হিসেবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিল পেরু।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পঞ্চম হওয়া পেরুকে ম্যাচের ২৮তম মিনিটে জোরাল ভলিতে এগিয়ে নেন জেফারসন ফারফান। ৬৫তম মিনিটে ক্রিস্তিয়ান রামোস ব্যবধান দ্বিগুণ করার পর ওশিয়ানিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড ম্যাচে ফেরার গোলের নাগাল পায়নি।

বিশ্বকাপে খেলার প্রায় ৩৬ বছরের অপেক্ষা ফুরানোয় সরকার বৃহস্পতিবার দেশটিতে জাতীয় ছুটি ঘোষণা করে।

Share Button

     এ জাতীয় আরো খবর