March 24, 2026, 11:59 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

৩২ দল চূড়ান্ত হওয়ার পর অপেক্ষা বিশ্বকাপ ড্রর

৩২ দল চূড়ান্ত হওয়ার পর অপেক্ষা বিশ্বকাপ ড্রর

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বাছাইপর্ব পেরিয়ে রাশিয়া বিশ্বকাপে প্রথম দল হিসেবে উঠেছিল ব্রাজিল। শেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে পেরু। অপেক্ষা এবার গ্রুপ পর্ব নির্ধারণের।

আগামী ১ ডিসেম্বর রাশিয়ার রাজধানী মস্কোয় হবে গ্রুপ পর্বের ড্র। ৩২ দল মোট আটটি গ্রুপ ভাগ হয়ে লড়বে আগামি বছরের জুন-জুলাইয়ের বিশ্বকাপে।

অক্টোবরের ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী ড্রর জন্য চারটি পট-এ আটটি করে দল রাখা হয়েছে।

স্বাগতিক রাশিয়ার সঙ্গে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাতটি দল থাকবে এক নম্বর পটে। র‌্যাঙ্কিংয়ের পরের আটটি দল থাকবে পট-২ এ। এভাবে র‌্যাঙ্কিং অনুযায়ী পরের দুটি পটেও আটটি করে দল থাকবে।

ইউরোপ ছাড়া অন্য কোনো মহাদেশ থেকে একটির বেশি দল এক গ্রুপে পড়বে না। আর ইউরোপ থেকে সর্বোচ্চ দুটি দল কোনো গ্রুপে থাকতে পারবে।

Share Button

     এ জাতীয় আরো খবর