March 25, 2026, 12:17 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বিপিএল খেলতে মুখিয়ে ম্যাককালাম

বিপিএল খেলতে মুখিয়ে ম্যাককালাম

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

তাঁর উইলোতেই আইপিএলের শুরুটা হয়েছিল দুর্দান্ত। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের প্রথম ম্যাচেই ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন ব্রেন্ডন ‘বাজ’ ম্যাককালাম। রংপুর রাইডার্সের হয়ে এবার বিপিএলেও কি সেই ঝড় দেখা যাবে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের ব্যাটে? বাজি তো ধরাই যায় তাঁর পক্ষে। অন্তত দুটি তথ্য ম্যাককালামের পক্ষে বাজি ধরতে আপনাকে উৎসাহিত করতেই পারেÑবিপিএলে এটাই তাঁর প্রথম মৌসুম এবং কলকাতার মতো রংপুরের সঙ্গেও আছে ‘রাইডার্স’!

রংপুরের হয়ে বিপিএলে ঝড় তুলতে গতকালই ঢাকায় পা রেখেছেন ম্যাককালাম। ক্রিস গেইলও এবার রংপুরে খেলছেন। গেইল-ম্যাককালাম একই দলে খেলায় আইপিএলের মতো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও প্রথমবারের মতো ওপেনিং জুটিতে দেখা যেতে পারে গেইল-ম্যাককালামকে। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কিন্তু রংপুরের হয়ে খেলতে মুখিয়ে আছেন। টুইট করে বলেছেন, ‘এখানে (বাংলাদেশ) আসতে পেরে ভালো লাগছে। আগামি কয়েক সপ্তাহে দলগত সাফল্যের অপেক্ষায় আছি।’

আইপিএলে কলকাতা ছাড়াও চেন্নাই সুপার কিংস ও গুজরাট লায়ন্সের জার্সিতে মাঠ মাতিয়েছেন ৩৬ বছর বয়সী ম্যাককালাম। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের এবার দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে বড় ভূমিকা ছিল ম্যাককালামের। আগামি শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। এ ম্যাচে দেখা যেতে পারে ম্যাককালামকে।

Share Button

     এ জাতীয় আরো খবর