April 16, 2026, 7:31 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সতীর্থদের ধন্যবাদ দিলেন লুকাকু

সতীর্থদের ধন্যবাদ দিলেন লুকাকু

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

বেলজিয়ামের হয়ে ৩১তম আন্তর্জাতিক গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তারকা ফরোয়ার্ড রোমেলু লুকাকু। অসাধারণ এই অর্জনে লুকাকু জাতীয় দলের সতীর্থদের ধন্যবাদ জানাতে ভুল করেননি।

২৪ বছর বয়সী এই খেলোয়াড় গত সেপ্টেম্বর মাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কোন গোল পাননি। কিন্তু বেলজিয়ামের জার্সি গায়ে দারুন ফর্মে রয়েছেন। শেষ ৫টি ম্যাচে করেছেন আট গোল। সম্প্রতি জাপানের বিপক্ষে ব্রাগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তার একমাত্র গোলে বেলজিয়াম জয় তুলে নেয়। আর এই গোলেই জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েন লুকাকু। এর ফলে তিনি বার্নার্ড ভুরহফ ও পল ভ্যান হিমস্টের রেকর্ড ছাড়িয়ে গেছেন।

অনন্য এই রেকর্ডের পরপরই ইউনাইটেডের এই তারকা বেলজিয়াম দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুইটারে লিখেছেন, ‘আমার সৌভাগ্য যে আমি বেলজিয়ামের মত একটি দলের সদস্য। দলের প্রতিটি সদস্যদের অনেক বড় একটি ধন্যবাদ। মাত্র ১৬ বছর বয়সে আমি যখন জাতীয় দলে যোগ দেই তখন থেকেই তোমরা সবাই আমাকে সহযোগিতা করেছ। একইসাথে সবকিছুর জন্য আমার পরিবারকেও ধন্যবাদ জানাতে চাই।’

২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে বেলজিয়ামের হয়ে লুকাকু ১১ গোল করেছেন। তার নৈপুন্যেই গ্রুপ-এইচ এর শীর্ষ দল হিসেবে বেলজিয়াম রাশিয়ার টিকিট পেয়েছে। বাসস।

Share Button

     এ জাতীয় আরো খবর