April 17, 2026, 11:34 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

কপিলের কাছে ডালমিয়ার সমান কোহলি!

কপিলের কাছে ডালমিয়ার সমান কোহলি!

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

জগমোহন ডালমিয়াকে বলা হয় ভারতীয় ক্রিকেটের ‘ম্যাকিয়াভেলি’। ভারতীয় ক্রিকেটের আজকের রমরমা অবস্থার অনেকটাই তাঁর হাত ধরে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোষাগার সমৃদ্ধ করেছিলেন তিনিই। কেবল ভারতীয় ক্রিকেটেই তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি, আইসিসির সভাপতি হয়ে ক্রিকেটের বিশ্বায়নেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তিতে তাঁর অবদান অবিস্মরণীয়। নকআউট বিশ্বকাপ (হালে চ্যাম্পিয়নস ট্রফি) আয়োজন করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকেও করেছিলেন আর্থিকভাবে শক্তিশালী।

২০১৫ সালে না-ফেরার দেশে পাড়ি জমানো এই ক্রিকেট সংগঠক স্মরণে শুরু হয়েছে ‘জগমোহন ডালমিয়া স্মারক বক্তৃতা’। কলকাতার তাজ বেঙ্গল হোটেলে এই বক্তব্য দিতে গিয়ে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ডালমিয়ার সঙ্গে তুলনায় টেনেছেন বিরাট কোহলিকে।

কপিলের মতে, গত ৫০ বছরে খেলাধুলার জগতে ডালমিয়াই সেরা প্রশাসক। ভারতীয় ক্রিকেটে ডালমিয়ার অবদান প্রসঙ্গে অতীত উদাহরণ টেনেছেন সাবেক এ অলরাউন্ডার, ‘ভারত যখন খারাপ করত, তখন আমরা ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার দিকে তাকিয়ে বলতাম, আমরা কি অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো পারিশ্রমিক পেতে পারি? কিন্তু ২০ বছরের ব্যবধানে এখন প্রায় সব দলই বলে, আমরা কি কোহলিদের মতো পারিশ্রমিক পেতে পারিÑডালমিয়া ঠিক এ পরিবর্তনটাই করেছেন।’

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন অরেক সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। মঞ্চে উঠে কপিল দেব বলেন, ‘বিরাট, আমরা তোমার দিকে তাকিয়ে থাকি। ডালমিয়ার (মাঠের বাইরে) মতো তুমিও আমাদের নায়ক। ডালমিয়া ক্রিকেট বিশ্বে পরিবর্তন এনেছিলেন। বিরাট, তুমিও পারো ভারতীয় ক্রিকেটকে আরও উঁচুতে পৌঁছে দিতে, যেখানে কেউ পৌঁছাতে পারবে না।’ সূত্র: ক্রিকইনফো

Share Button

     এ জাতীয় আরো খবর