January 19, 2026, 2:35 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

‘বোঝা’ কমল আখ চাষিদের

‘বোঝা’ কমল আখ চাষিদের

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

যে আইনের আওতায় রাস্তাঘাট উন্নয়নে আখ চাষিদের কাছে থেকে উপকর আদায় করা হত সেই আইনটিই বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা বৈঠকে ‘দ্য সুগার (রোড ডেভেলপমেন্ট সেজ) অর্ডিন্যান্স- ১৯৬০’ রহিতের সিদ্ধান্ত হয়; যদিও কয়েক মাস আগেই ঠিক উল্টো দিকে হাঁটছিল সরকার।

সভা শেষে সচিবালয়ে ফিরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, পাকিস্তান আমলে প্রণীত অর্ডিন্যান্সকে আইনে পরিণত করতে ‘বাংলাদেশ চিনি (রাস্তাঘাট উন্নয়ন উপকর) আইন- ২০১৭’ চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় তোলা হয়।

“সুগার মিল এলাকার যারা চিনি উৎপাদন করবে রাস্তাঘাট উন্নয়নের জন্য তাদের কাছ থেকে একটা উপকর নেওয়া হত। এই উপকরটা আসলে তেমন কোনো ইউজফুল না।

“এখন এলজিইডি, সড়ক ও জনপথ অধিদপ্তর, পৌরসভা, জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড রাস্তাঘাট করে ফেলেছে। সুগার মিল কর্তৃপক্ষের আলাদাভাবে রাস্তাঘাট মেরামত করা বা তৈরি করার আর কোনো প্রয়োজনীয়তা অবশিষ্ট নাই।”

মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনার পর ‘দ্য সুগার (রোড ডেভেলপমেন্ট সেস) অর্ডিন্যান্স-১৯৬০’ আইনটি না রাখার পক্ষে মতৈক্য হয়।

“প্রয়োজনীয়তা যেহেতু নাই এবং কৃষকদের জন্য একটা বোঝা, বাড়তি একটা কর দেওয়া লাগে এজন্য সরকার এই আইনটি রহিত করার সিদ্ধান্ত নিয়েছে,” বলেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি জানান, ওই অর্ডিন্যান্সটি রহিত করতে এখন একটি আইন সংসদে যাবে, তখন ওটা আনুষ্ঠানিকভাবে রহিত হয়ে যাবে।

গত ১৩ জুন মন্ত্রিসভা আখ চাষিদের কাছে থেকে সংগ্রহ করা রাস্তাঘাট উন্নয়ন উপকরের পরিমাণ বাড়ানোর প্রস্তাবে সায় দিয়ে আইনটির নীতিগত অনুমোদন দিয়েছিল। এখন এই আইনের চূড়ান্ত অনুমোদন না দিয়ে তা বাতিলের সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা।

এত দিন প্রতি মণ আখের জন্য চাষিদের কাছ থেকে উপকর হিসেবে সুগার মিলগুলো ১২ পয়সা করে কেটে রাখত। এই উপকরের পরিমাণ বাড়িয়ে ৫০ পয়সা করার প্রস্তাবে সায় দিয়েছিল মন্ত্রিসভা।

নীতিগত অনুমোদনের পরেও কেন আইনটি বাতিল করা হচ্ছে- সেই প্রশ্নে শফিউল আলম বলেন, “আগে সিরিয়াসলি চিন্তা করা হয়নি। মন্ত্রিসভা যখন পর্যালোচনা করেছে, তখন দেখেছে আইনটির আদৌ প্রয়োজন নেই, কৃষকদের জন্য হয়রানি। কতগুলো উপকর কৃষকদের উপর খামাখা চাপানো, খুব অর্থ যে আসে তা নয়। মন্ত্রিসভা সর্বসম্মতভাবে মত দিয়েছে বাতিল হওয়াই ভালো।”

আইনি কাঠামো পাচ্ছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরকে আইনি কাঠামো দিতে ‘আবহাওয়া আইন- ২০১৭’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গত বছরের ২২ অগাস্ট আইনটি মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পায়।

শফিউল আলম বলেন, “আবহাওয়া সংক্রান্ত কোনো আইন আমাদের ছিল না। এটা নতুনভাবে প্রণীত বহুল প্রত্যাশিত একটা আইন। পুরনো বিষয়গুলো নিয়ে নতুন আইনটি করা হয়েছে, এগুলো অলরেডি চলমান আছে।”

“আইনের মূল ফোকাসটি হল এই আইনের মাধ্যমে বিদ্যমান আবহাওয়া অধিদপ্তরকে একটি আইনি কাঠামো দেওয়া। প্রস্তাবিত আইনে ৩১টি ধারা রয়েছে। অধিদপ্তরের প্রধান কার্যালয় হবে ঢাকায়।”

Share Button

     এ জাতীয় আরো খবর