April 17, 2026, 12:55 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

মণিপুরে জঙ্গি হামলায় দুই জওয়ান নিহত

মণিপুরে জঙ্গি হামলায় দুই জওয়ান নিহত

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

mostbet

 


 

মিয়ানমার সীমান্তবর্তী ভারতের মণিপুর রাজ্যের চান্দেলে জঙ্গি হামলায় দুই নিরাপত্তারক্ষী (জওয়ান) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। গত সোমবার সকালে এ ঘটনাটি ঘটেছে।

মণিপুরের পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সকালে চান্দেলের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকালের শরীরচর্চা করছিলেন ভারতের আধা সেনাবাহিনী আসাম রাইফেলসের জওয়ানেরা। এ সময় অতর্কিতে তাঁদের ওপর হামলা করা হয়। জঙ্গিরা রিমোট কন্ট্রোলের সাহায্যে দূর থেকে বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ দাবি করেছে।

বিস্ফোরণের পরই ভারত-মিয়ানমার সীমান্তে পাহারার দায়িত্বপ্রাপ্ত আসাম রাইফেলসের জওয়ান ইন্দ্র সিং ঘটনাস্থলেই মারা যান। পরে সোহালাল বলে আরও এক জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ছয়জনের আঘাত গুরুতর হলেও প্রাণহানির আশঙ্কা কম বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

এ ঘটনার পর জঙ্গিদের ধরতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশের দাবি। তবে এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর নেই। কোনো জঙ্গি সংগঠনও এ ঘটনার দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, সেনাবাহিনী পরিচালিত আসাম রাইফেলসই ভারতের প্রাচীনতম আধা সেনাবাহিনী। জঙ্গি দমনে এই বাহিনী বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের ওপর এ হামলার জেরে বিজেপি শাসিত মণিপুরে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর