April 8, 2026, 3:18 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

হাসিনা বেগম ভিকারুননিসার নতুন অধ্যক্ষ

নিজস্ব সংবাদদাতাঃ

mostbet

নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় বহিস্কার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস। তার পরিবর্তে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়া হয় কলেজ শাখার সহকারী অধ্যাপক হাসিনা বেগমকে। এছাড়া মহসিন তালুকদারকে প্রভাতী শাখার দায়িত্ব দেয়া হয়েছে। শুক্রবার গভর্নিং বডির সভায় এ সিদ্ধান্ত হয়।নকলের অভিযোগে অভিভাবককে ডেকে অপমান করায় গত সোমবার দুপুরে আত্মহত্যা করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারী।এই ঘটনায় রাতেই ‘আত্মহত্যার প্ররোচণাকারী’ হিসেবে ভিকারুননিসার তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন অরিত্রীর বাবা। সেই মামলায় ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তাদের এমপিও বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়।গত বুধবার মধ্যরাতে শিক্ষিকা হাসনা হেনাকে উত্তরার একটি হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ। তবে হাসনা হেনার নিঃশর্ত মুক্তির দাবি’তে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীদের একাংশ। তাদের দাবি অরিত্রীর মৃত্যুর জন্য দায়ী অধ্যক্ষ ও শাখার প্রধান শিক্ষক।অথচ তাদের বাদ দিয়ে মায়ের মতো শিক্ষিকা হাসনা হেনাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। শিক্ষিকা হাসনা হেনার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। পাশাপাশি দাবি আদায়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে স্মারকলিপি দেয়ার কথা জানান শিক্ষার্থীরা।আন্দোলনে অংশ নেয়া উচ্চ মাধ্যমিকের ছাত্রী ফারিয়া লামিয়া বলেন, ‘হাসনা হেনা ম্যাডাম সম্পূর্ণ নির্দোষ, তাকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে। অচিরেই তাকে মুক্তি দিতে হবে। আমরা তার মুক্তি চাই।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৮ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর