March 15, 2026, 6:51 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

জাতীয় গ্রন্থাগার দিবসে নীলফামারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জাতীয় গ্রন্থাগার দিবসে নীলফামারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

‎মো. সাদিকউর রহমান স্কলার, নীলফামারীঃ
‎‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যে নীলফামারীতে বৃহস্পতিবার জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
‎এ উপলক্ষে দুপুরে জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎সরকারী গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
‎বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইদুল ইসলাম, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন।
‎সরকারী গণগ্রন্থাগারের ক্যাটালগার আব্দুর রউফ ও পাঠকক্ষ সহকারী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরীয়ান সহিদুল হক।
‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জ্ঞান আহোরনে পাঠাগারের কোন বিকল্প নেই। বেশি বেশি বই পড়তে হবে। এরফলে যেমন শেখা যায় তেমনি জ্ঞানের প্রসার ঘটে।
‎বলেন, প্রত্যেককে পাঠাগারে আসার মানসিকতা তৈরি করতে হবে।
‎অনুষ্ঠানে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বই পাঠ, চিত্রাংকণ, রচণা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতায় ২৫ জনকে সনদ পত্র ও উপহার হিসেবে বই প্রদান করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর