নিজস্ব সংবাদদাতাঃ
৩৪ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার ফোরামের কমিটি গঠন করা হয়েছে। কাজী

সভাপতি কাজী সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক জান্নাতুল বুশরা ও সাংগঠনিক সম্পাদক পলাশ চক্রবর্তীকে ছবিঃ প্রাইভেট ডিটেকটিভ
সালাহ উদ্দিনকে সভাপতি, জান্নাতুল বুশরাকে সাধারণ সম্পাদক ও পলাশ চক্রবর্তীকে সাংগঠনিক সম্পাদক করে এ ফোরাম গঠন করা হয়। গতকাল শুক্রবার বিকালে নায়েম ক্যাফেটরিয়ায় এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উত্তম কুমার দাসের সভাপতিত্বে মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় সংখ্যাগরিষ্ঠদের সম্মতিক্রমে এই আংশিক কমিটি গঠন করা হয়। খুব দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।কমিটির অন্যনা হলেন, সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার দাস,সহ-সভাপতি কল্পনা সরকার, যুগ্ন সম্পাদক মানিক গোলদার, মো. আবদুছ ছালাম, মো. আতিকুর রহমান(মুন্সীগঞ্জ), কাজী বোরহান উদ্দীন, সায়েম হাসান, বিএম সোহেল, দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক প্রশান্ত কুমার দাস, কোষাধ্যক্ষ সাজেদুল আল মামুন, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সালমা, সদস্য আবদুল্লাহ আল রাফিন, নুরুল আমিন, কৃষ্ণপদ ঢালী।
প্রাইভেট ডিটেকটিভ/০৮ ডিসেম্বর ২০১৮/ইকবাল