April 8, 2026, 7:56 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ভিকারুননিসার শিক্ষার্থীদৈর আন্দোলন স্থগিত

ভিকারুননিসার শিক্ষার্থীদৈর আন্দোলন স্থগিত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

অভিভাবকদের ডেকে অপমানের জের ধরে অরিত্রীর আত্মহননের ঘটনার পর আন্দোলনে থাকা ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকারীদের পক্ষ থেকে আনুশকা ছাত্রীদের ক্লাসে ফেরার কথা জানান। তিনি বলেন, কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে, আমরা শুক্রবার থেকে ক্লাসে ফিরবো। এর আগে সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও গভর্নিং বডির সদস্যরা বৈঠকে বসেন। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজনীন ফেরদৌসসহ তিন শিক্ষকের বিরুদ্ধে আত্মহননের প্ররোচণার অভিযোগ পায়। অপর দুই শিক্ষক হলেন- প্রভাতী শাখার প্রধান জিন্নাত আখতার এবং প্রভাতী শাখার শ্রেণি শিক্ষক হাসনা হেনা। শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে গত বুধবার রাতে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। গত ৩ ডিসেম্বর নিজ বাসায় আত্মহত্যা করে অরিত্রী অধিকারী। এ ঘটনায় প্ররোচণা দেওয়ার অভিযোগ তুলে তার বাবা তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর