April 8, 2026, 4:33 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

২৫ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে পিএসসি-জেএসসির ফল প্রকাশের প্রস্তাব

২৫ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে পিএসসি-জেএসসির ফল প্রকাশের প্রস্তাব

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আগামি ২৫ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছে দুই মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল মঙ্গলবার বলেন, পঞ্চমের সমাপনীর ফলাফল ২৬ বা ২৭ ডিসেম্বর প্রকাশের সময় চেয়ে গত সোমবার প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আর শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্তকর্তা বলেন, অষ্টমের সমাপনীর ফল ২৫ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে, প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন ফল প্রকাশ করা হবে। ২০১৭ সালে পঞ্চম ও অষ্টমের সমাপনীর ফল একই দিন প্রকাশ করা হয়। এর আগেও কয়েক বছর একই দিনে দু বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ ই সমাপনীর ফল ঘোষণা করে সরকার। সাধারণত ডিসেম্বের শেষে দুই সমাপনীর ফল ঘোষণা করা হলেও এবার ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন নির্ধারিত থাকায় তার আগেই ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে দুই মন্ত্রণালয়। গত ১৮ থেকে ২৬ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়। আর ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসিতে অংশ নেয় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী।

Share Button

     এ জাতীয় আরো খবর