January 21, 2026, 2:50 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

বড় ভাইয়ের মতো নেইমার: এমবাপে

বড় ভাইয়ের মতো নেইমার: এমবাপে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

চারপাশে যত কথাই রটুক, পিএসজিতে নেইমার সুখে আছেন বলে জানিয়েছেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের এই ফরোয়ার্ড আরও জানিয়েছেন, বড় ভাইয়ের মতো নেইমার তাকে আগলে রাখেন।

কদিন আগে গণমাধ্যমে খবর আসে পিএসজি কোচ উনাই এমেরির সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না নেইমারের। বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড। এমবাপেও জানালেন একই কথা। পিএসজির ওয়েবসাইটে নেইমারের সঙ্গে নিজের সম্পর্কের ঘণিষ্ঠতা বোঝাতে দিলেন নতুন তথ্যও।

“সে আমার কাজটা সুগম করে দিচ্ছে। আমাকে সে আগলে রাখছে। আমার সঙ্গে সে বড় ভাইয়ের মতো আচরণ করে।”

“তার মতো খেলোয়াড় যে আপনাকে প্রতিদিন সাহায্য করবে, পাওয়াটা আসলেই ভালো। সে দারুণ একজন খেলোয়াড়। তাকে আমাদের মধ্যে পেয়ে আমরা খুশি। সে এখানে ভালো আছে এবং দারুণ কিছু অর্জন করবে।”

নেইমারের পাশাপাশি কাভানির প্রশংসা করতে ভোলেননি এমবাপে। উরুগুয়ের ফরোয়ার্ডকে জাত স্ট্রাইকার মনে করেন ফ্রান্সের এই ১৮ বছর বয়সী তারকা।

“সে দুর্দান্ত। আমি মনে করি, আমার এবং নেইমারের পাশে সে নিখুঁত খেলোয়াড়।”

“সে একজন ভালো মানুষ এবং ভীষণ পেশাদার। সে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার।

Share Button

     এ জাতীয় আরো খবর