March 25, 2026, 12:49 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আরও পিছিয়ে পড়েছেন সিদ্দিকুর

আরও পিছিয়ে পড়েছেন সিদ্দিকুর

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

তৃতীয় রাউন্ডে বার্ডির চেয়ে দুটি বোগি বেশি করে ম্যানিলা মাস্টার্সে আরও পিছিয়ে পড়েছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান।

ম্যানিলা সাউথউড গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শনিবার একটি বার্ডি ও তিনটি বোগি করেন সিদ্দিকুর। তিন রাউন্ড মিলিয়ে পারের সমান শট খেলে দুই জনের সঙ্গে ৭১তম স্থানে থেকে চতুর্থ রাউন্ডে উঠেছেন তিনি।

এশিয়ান ট্যুরের এই প্রতিযোগিতায় সিদ্দিকুরের শুরুটা ভালো হয়েছিল। পারের চেয়ে তিন শট কম খেলে ১৬ জনের সঙ্গে যৌথভাবে ২৫তম থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠেন তিনি।

কিন্তু দ্বিতীয় রাউন্ডেই ছন্দ হারান সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে দুই শট কম খেলে যৌথভাবে ১৩ জনের সঙ্গে ৬৪তম হয়ে কষ্টে ‘কাট’ এড়ান তিনি।

১০ লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে পারের চেয়ে ১৫ শট কম খেলে যৌথভাবে শীর্ষে রয়েছেন ফিলিপিনের মিগুয়েল তাবুয়েনা ও ভারতের জোতি রান্ধাওয়া।

Share Button

     এ জাতীয় আরো খবর