April 10, 2026, 7:28 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

mostbet

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীর ভগ্নীপতি ও আওয়ামী লীগ নেতা নুর ইসলাম শেখকে (৭১)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নুর ইসলাম শেখ ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এবং ওই ইউনিয়নের নওদাবশ গ্রামের মৃত ফজর উল্লাহ শেখের ছেলে।

পুলিশ সুত্রে জানাযায়, সাবেক প্রধানমন্তী শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন নুর ইসলাম শেখ। বৃহস্পতিবার রাতে তিনি বাড়িতে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনায় দায়েরকৃত ৫নং মামলায় নুর ইসলাম শেখকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এবিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের নেতা নুর ইসলাম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর