February 7, 2026, 9:53 am

সংবাদ শিরোনাম
মায়েদের জন্য ৫ ঘণ্টা কাজ, ৭ কোটি মানুষের কর্মসংস্থান পর্যটন কি বর্জ্যই হবে—নাকি বদলাবে নিয়ম মির্জাগঞ্জে কেঁচো সার উৎপাদন সর্বস্তরের জনসাধাণের কাছে জনপ্রিয়তার শীর্ষে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মুক্তাদির জাতীয় গ্রন্থাগার দিবসে নীলফামারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বান্দরবানে ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ১১টিতে যাবে হেলিকপ্টার দিনাজপুরের ঘোড়াঘাটে ২ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ কক্সবাজারে ৬১টি যৌথ অভিযানে গ্রেফতার ৮০ উখিয়ায় অস্ত্রসহ গ্রেফতার আরসার কমান্ডার বেনাপোলের বালুন্ডায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন শ্রমিক আহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক

নিউ জিল্যান্ডের মাঠে পেরুর ড্

নিউ জিল্যান্ডের মাঠে পেরুর ড্র

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ পর্বের প্রথম লেগে নিউ জিল্যান্ডের মাঠে গোলশূন্য ড্র করেছে পেরু।

ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ম্যাচের অধিকাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখে ৩৬ বছরের মধ্যে প্রথম বারের মতো বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা পেরু। দুই অর্ধে তাদের দারুণ দুটি প্রচেষ্টা রুখে দেন স্বাগতিক দলের গোলরক্ষক স্টেফান ম্যারিনোভিক।

ম্যাচের শেষ দিকে জয়সূচক গোল পেয়ে যেতে পারতো ওশিয়ানিয়া চ্যাম্পিয়নরা। কিন্তু রায়ান টমাসের জোরাল ভলি যায় পোস্টের বাইরে দিয়ে।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে নিউ জিল্যান্ড দলে ছিলেন না ৫৫ ম্যাচে ২৪ গোল করা বার্নলির স্ট্রাইকার ক্রিস উড।

পুরো শক্তির দল পায়নি পেরুও। পঞ্চম স্থানে থেকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষ করা দলটি মাঠে নামে তাদের তারকা খেলোয়াড় পাওলো গেররেরোকে ছাড়া। ড্রাগ টেস্টে ব্যর্থ হওয়ায় এই স্ট্রাইকারকে সাময়িক নিষিদ্ধ করেছে ফিফা।

আগামী বৃহস্পতিবার পেরুর রাজধানী লিমায় ফিরতি লেগে মুখোমুখি হবে দল দুটি।

আন্ত:মহাদেশীয় পর্যায়ে অপর প্লে-অফের প্রথম লেগে হন্ডুরাসের মাঠে গোলশূন্য ড্র করেছে অস্ট্রেলিয়া। সিডনিতে আগামি বুধবার ফিরতি লেগে মুখোমুখি হবে দল দুটি।

Share Button

     এ জাতীয় আরো খবর