March 24, 2026, 2:57 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ইংল্যান্ডের জয় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে

ইংল্যান্ডের জয় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের আগে দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে জয়ের স্বাদ পেলো সফরকারী ইংল্যান্ড। অ্যাডিলেডে সফরের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংলিশরা ১৯২ রানের বড় ব্যবধানে হারিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশকে।

চার দিনের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং-এ নেমে প্রথম ইনিংসে ২৯৩ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে ৯ উইকেটে ২৩৩ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। তাই প্রথম ইনিংস থেকে ৬০ রানের লিড পায় ইংল্যান্ড।

৬০ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে ২০৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ফলে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সামনে ম্যাচ জয়ের জন্য টার্গেট দাড়ায় ২৬৮ রান।

সেই লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ড বোলারদের তোপের মুখে পড়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৭৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ইংল্যান্ডের ক্রিস ওকস ৪টি এবং নয়া সহ-অধিনায়ক জেমস এন্ডারসন ও ক্রেইগ ওভারটন ৩টি করে উইকেট নেন।

সফরের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচ ড্র হয়েছিলো। আগামি ১৫ নভেম্বর থেকে শুরু হবে সফরের তৃতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ। এটিও চারদিনের ম্যাচ। প্রস্তুতিমূলক ম্যাচ শেষে ব্রিজবেনে আগামি ২৩ নভেম্বর থেকে অ্যাশেজ সিরিজে মূল লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। বাসস।

 

Share Button

     এ জাতীয় আরো খবর