March 11, 2026, 12:56 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

পাকিস্তান হল টেররিস্তান : মোদী

পাকিস্তান হল টেররিস্তান : মোদী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মোদী

পাকিস্তানের নতুন নাম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তান একটি সন্ত্রাসী দেশ। আর তাই তার নাম  ‘টেররিস্তান’ (সন্ত্রাসী ভূমি)।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেয়ার সময় তিনি পাকিস্তানকে এ নামে অভিহিত করেন। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ সভায় দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকন আব্বাসি কাশ্মির ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেন।

পাক প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে জাতিসংঘে ভারতের প্রথম সেক্রেটারি এনাম গম্ভীর বলেন, ‘পবিত্রভূমি তৈরি করার চেষ্টা করতে গিয়ে পাকিস্তান আসলে খাঁটি সন্ত্রাসবাদ উৎপাদন করতে পেরেছে। তাদের ছোট ইতিহাস বলছে, পাকিস্তান আসলে সন্ত্রাসবাদের সঙ্গে সমার্থক হয়ে গেছে।’

তিনি বলেন, সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত হাফিজ সাইদ পাকিস্তানে রাজনৈতিক দল গঠন করে পরবর্তী নির্বাচনে লড়তে চলেছে। রাজনৈতিক ভবিষ্যতের বিনিময়ে পাকিস্তান কীভাবে নিজেদের দেশে সন্ত্রাসবাদীদের নিরাপদ আস্তানা তৈরি করে দিচ্ছে।
বরাবরই নিজেদের গাফিলতি ঢাকতে নানারকম ছল-চাতুরি, তথ্য বিকৃতির সাহায্য নেয় পাকিস্তান। শুধু তাই নয়, পাকিস্তানের সব প্রতিবেশীই এখন তাদের এই ছকের সঙ্গে পরিচিত হয়ে  গেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর