March 21, 2026, 1:05 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শহীদ জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে আমেরিকা প্রবাসী বিএনপি নেতা হোসেন পাঠান বাচ্চুর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ।

সুনামগঞ্জ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও আমেরিকার নিউ জার্সি স্টেট এর সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চুর উদ্যোগে তার দেশের বাড়ি সুনামগঞ্জ শহরের পশ্চিম তেঘরিয়া গড়পাড়ার বাড়িতে ২০ জানুয়ারি দুপুর ১২ টায় শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। হোসেন পাঠান বাচ্চুর সহধর্মিনী আমেরিকার নিউ জার্সি স্টেট বিএনপির সাধারণ সম্পাদিকা হাসিনা পাঠান হেপী ও তার পুত্র জারিফ পাঠান রোমো অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র তুলে দেন।
এসময় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শান্ত। বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম পলাশ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান সৌরভ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিম উদ্দিন, কৃষকদল নেতা নুরুল ইসলাম, ছাত্র দল নেতা শাহ রাহুল, সাদেক পাঠান, জুলহাস পাঠান, ফরহাদ পাঠান প্রমুখ।
হাসিনা পাঠান বলেন, আমার স্বামীর উদ্যোগে আজ বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে আসহায় দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করলাম। আগামীতে ও আরো কর্মসূচি নেয়ার ইচ্ছা আছে। আমেরিকাতে ও আমরা নানা ভাবে মানুষের কাজে আসি।

Share Button

     এ জাতীয় আরো খবর