March 23, 2026, 5:54 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গৌরনদীতে ১১বোতল ফেনসিডিলসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী

শামীম মীর, গৌরনদী:: বরিশাল জেলার গৌরনদী উপজেলার বড় কসবা ০৩নং ওয়ার্ড গৌরনদী পৌরসভা এলাকা থেকে মো: রুহুল আমিন তালুকদার (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১১ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।

গ্রেফতারকৃত রুহুল তালুকদার বড় কসবা গ্রামের ভাসাই তালুকদারের ছেলে। রোববার (১৯জানুয়ারি) গভীর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেল এর সাব-ইন্সপেক্টর মো: ফাইজুল ইসলাম (হৃদয়) হাওলাদার এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানাধীন বড় কসবা ০৩নং ওয়ার্ড গৌরনদী পৌরসভা এলাকা থেকে আসামি মো: রুহুল আমিন তালুকদার (৪৫) কে ১১ বোতল ফেনসিডিল সহ তাকে হাতেনাতে আটক করা হয়।

মো: রুহুল আমিন তালুকদারকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর পূর্বক আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

শামীম মীর

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

Share Button

     এ জাতীয় আরো খবর