February 11, 2026, 6:28 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র।

পটুয়াখালী প্রতিনিধি:
পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পটুয়াখালীর কলাপাড়ার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। গতকাল রাত সাড়ে বারোটার দিকে প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। বর্তমানে এ কেন্দ্রের উৎপাদিত ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে।

নানা প্রতিকূলতা কাটিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে পারায় উচ্ছসিত বিদ্যুৎ প্লান্টের কর্মকর্তা-কর্মচারীরা। বিষয়টি নিশ্চিত পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্ববধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন।

তিনি বলেন, পর্যায়ক্রমে প্রথম ইউনিটের পুরো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে। আগামী মার্চে দ্বিতীয় ইউনিট(৬৬০ মেগাওয়াট) থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর লক্ষ্যে দ্রুত গতিতে কাজ চলছে। ###

আনোয়ার হোসেন আনু
পটুয়াখালী প্রতিনিধি

Share Button

     এ জাতীয় আরো খবর