April 9, 2026, 2:12 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

স্বামী -্স্ত্রী্কে ফেরত দিলো ভারত পুলিশ

বেনাপোল থেকে এনামুল হকঃ

mostbet

অবৈধ পথে ভারতের গুজরাটে গিয়ে সেদেশের পুলিশের হাতে আটক বাংলাদেশি স্বামী-স্ত্রীকে দীর্ঘ ৭ বছর পর গুজরাটের সেন্ট্রাল কারাগারে সাজাশেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় স্বামী রশিদ শেখ (৪০) ও স্ত্রী ঝরনা খাতুনকে (৩২) বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

ফেরত আসা এ দম্পতিরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপাড়া গ্রাামের আব্দুর রাজ্জাকের ছেলে রশিদ শেখ (৪০) ও তার স্ত্রী ঝরনা খাতুন (৩২)।

জানা যায়, দালালের মাধ্যমে অবৈধ পথে ২০১৮ সালের ১৮ মার্চ স্বামী রশিদ শেখ ও স্ত্রী ঝরনা খাতুন ভারতে প্রবেশ করেন। তারপর তারা গুজরাটে চলে যায়। সেখানে অবৈধভাবে বসবাস করার অপরাধে গুজরাট পুলিশের হাতে আটক হন তারা। সেখানকার আদালত তাদের ৭ বছরের সাজা দেয়।

গুজরাটের সেন্ট্রাল কারাগারে সাজাশেষে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে রবিবার তারা দেশে ফিরেছেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূঞা জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশি স্বামী-স্ত্রী দম্পত্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর