March 21, 2026, 1:03 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নীলফামারীতে বিএনপি নেতা আখতারুজ্জামান জুয়েলের উদ্যোগে কম্বল ও খাবার বিতরণ

মো. সাদিকউর রহমান শাহ্ স্কলার, নীলফামারীঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে দরিদ্রদের মাঝে কম্বল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা শহরের নতুনবাজার হোলসেল মার্কেটে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েলের ব্যক্তিগত উদ্যোগে কম্বল ও খাবার বিতরণ করা হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, জেলা কৃষকদলের সভাপতি মগনি মাসুদুল আলম দুলাল, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম আলোচনা সভায় বক্তব্য দেন।
নীলফামারী পৌর তাঁতীদলের সভাপতি শাহরিয়ার হোসেন হাবিলের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী পৌর শ্রমিকদলের আট নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন।
সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান ও কুন্দপুকুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম উপস্থিত ছিলেন এ সময়।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন নতুন বাজার জামে মসজিদের ইমাম আছওয়ালী শাহ।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের নির্দেশে অসহায় দরিদ্র ৫’শ জনের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর