March 24, 2026, 8:41 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ব্রাজিল প্রীতি ম্যাচে বিশ্বকাপের মতো খেলবে

ব্রাজিল প্রীতি ম্যাচে বিশ্বকাপের মতো খেলবে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

প্রীতি ম্যাচগুলো হালকাভাবে না নিতে শিষ্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাজিল কোচ তিতে।

শুক্রবার ফ্রান্সের লিলে জাপানের বিপক্ষে খেলার পর মঙ্গলবার ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাছাইপর্বে দারুণ খেলে দাপটের সঙ্গে রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ব্রাজিল। ১৮ ম্যাচের একটিতে মাত্র হেরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে বাছাই পর্ব শেষ করা তিতের দলকে বিশ্বকাপেও অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে।

জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের আগের দিন তিতে সংবাদ সম্মেলনে বলেন, “অনুশীলন শেষে আমরা কল্পনা করেছি আমরা বিশ্বকাপে আছি।”

“আগামীকাল (শুক্রবার) আমাদের বিশ্বকাপের ম্যাচের মতো করে খেলতে হবে। কেননা দুটি দলই বিশ্বকাপে আছে। এটা প্রস্তুতি; আমি পরীক্ষা করতে পছন্দ করি না। এটা প্রস্তুতির নতুন একটি ধাপ।”

প্রস্তুতির এই পর্যায়ে দলের পারফরম্যান্সও খুব গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে জানান ব্রাজিল কোচ।

Share Button

     এ জাতীয় আরো খবর