March 11, 2026, 12:35 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

স্বপ্নের কথা বললেন জেসিয়া

স্বপ্নের কথা বললেন জেসিয়া

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় হেড টু হেড চ্যালেঞ্জে অংশ নিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ জেসিয়া ইসলাম। গ্রম্নপ সিক্সে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, ইথিওপিয়া ও বটসওয়ানার সুন্দরীরা। এ পর্বের শুটিং হয়েছে নয়নাভিরাম শিমেলং ওশান কিংডম অ্যাকুয়ারিয়ামে।

বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রতিযোগীরা তাদের পরিচিতি ভিডিওতে যেসব বিষয়ে কথা বলেছেন, সেগুলোর মধ্য থেকে একটি বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়। জেসিয়া জানিয়েছিলেন নারী-পুরম্নষের সমঅধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার ইচ্ছা। হেড টু হেড চ্যালেঞ্জে তাই জেসিয়াকে প্রশ্ন করা হয়, নারীর ক্ষমতায়নে কী করার পরিকল্পনা আছে? উত্তরে তিনি বলেন, ‘নারীদের জন্য একটি ইনস্টিটিউট গড়ার পরিকল্পনা আছে আমাদের। এখানে তাদের কর্মদক্ষতা বাড়ানোর শিক্ষা দেয়া হবে। এর মাধ্যমে তারা স্বনির্ভর হতে পারবে ও তাদের মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে। আর স্বনির্ভরতা তাদের জন্য গুরম্নত্বপূর্ণ। তাই তাদের জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করতে চাই।’ জেসিয়া তার স্বপ্নের ইনস্টিটিউটটি বাংলাদেশের প্রত্যন্ত্ম অঞ্চলে প্রতিষ্ঠা করতে চান বলেও জানিয়েছেন হেড টু হেড চ্যালেঞ্জে। কারণ তার ভাষ্য, ‘শহরাঞ্চলে মেয়েদের জন্য অনেক সুবিধা আছে। কিন্তু প্রত্যন্ত্ম অঞ্চলের নারীরা অবহেলিত।’

জেসিয়ার কথা শুনে ভালো লেগেছে সঞ্চালকের। তাই তিনি বলেছেন, ‘শুনে মনে হচ্ছে দারম্নণ পরিকল্পনা। ধন্যবাদ বাংলাদেশ।’

Share Button

     এ জাতীয় আরো খবর