March 25, 2026, 3:27 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত

কুড়িগ্রামে ট্রাক চাপায় আব্দুল মতিন (৪৭) নামে এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের হেনাইজের তল নামক স্থানে কুড়িগ্রাম-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এটিএম শিফাতুল মাজদার এ বিষয় টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল মতিন সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাস্টারের হাট গ্রামের বদিউজ্জামানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদ ও পুলিশ সুত্রে জানায়ায়, সকাল ১১টার দিকে আব্দুল মতিন একটি অটোরিকশায় চেপে হেনাইজের তল নামক স্থানে সরকারি বীজ ভান্ডারের কাছে পৌঁছান। অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে দ্রুতগতিতে স্থান ত্যাগ করে।
কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিফাতুল মাজদার জানান, ‘ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবার কোনো অভিযোগ দেবে না বলে জানিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর