January 13, 2026, 3:12 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

স্টার্কের হ্যাট্রিক

স্টার্কের হ্যাট্রিক

mostbet mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ঘরোয়া শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে হ্যাট্রিক করেছেন তারকা পেসার মিচেল স্টার্ক। এতে করে এ্যাশেজ সিরিজে ইংলিশ ব্যাটসম্যানদের দারুন এক সতর্কবার্তাও ছুঁড়ে দিয়েছেন অভিজ্ঞ এই পেসার।

হ্যাট্রিকের মাধ্যমে বাঁ-হাতি স্টার্ক ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার টেল এন্ডারদের সাজঘরে পাঠান। পরপর তিন বলে তিনি একে একে জেসন বেয়ার্নডর্ফ, ডেভিড মুডি ও সাইমন ম্যাকিনকে বিশ্রামে পাঠান। ৫৬ রানে স্টার্ক নিয়েছেন চার উইকেট। গত মাসে এডিলেড ওভালে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ক্যারিয়ার সেরা বোলিংয়ের মাধ্যমে ৭৩ রানে ৮ উইকেট দখল করেছিলেন।

স্টার্ক ছাড়াও একই দলে আরেক টেস্ট বোলার জোস হ্যাজেলউডও দারুন ছন্দে রয়েছেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২৪ রানে ৩ উইকেট নেয়া হ্যাজেলউড দ্বিতীয় ইনিংসে ১৩ রানে নিয়েছেন ৩ উইকেট। আগামি ২৩ নভেম্বর থেকে ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া এ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে স্টার্ক ও হ্যাজেলউডই নতুন বলে ম্যাচ শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে। বাসস।

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর