January 23, 2026, 8:23 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

দলকে খেলায় ফিরিয়েছে মিঠুন-শাহরিয়ারের জুটি: মাশরাফি

দলকে খেলায় ফিরিয়েছে মিঠুন-শাহরিয়ারের জুটি: মাশরাফি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

রান তাড়ায় শুরুটা ছিল বাজে। কিন্তু তৃতীয় উইকেটে মোহাম্মদ মিঠুন ও শাহরিয়ার নাফিস গড়েন দারুণ এক জুটি। মাশরাফি বিন মুর্তজার মতে, সেই জুটিই খেলায় ফিরিয়েছে রংপুর রাইডার্সকে। পাশাপাশি রবি বোপারার প্রশংসা করতেও ভোলেননি অধিনায়ক।

রাজশাহী কিংসের ১৫৪ রান তাড়ায় ১৫ রানেই দুই ওপেনারকে হারিয়েছিল রংপুর। তৃতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়েন মিঠুন ও শাহরিয়ার।

শুরুতে একটু মন্থর ছিল এই জুটি। তবে দুর্ভাবনায় পড়েনি রংপুরের ড্রেসিং রুম। অধিনায়কের মতে, তখন ওই রকম ব্যাটিংই প্রয়োজন ছিল।

“শুরুতে দুটি উইকেট পড়ার পর উইকেটে সময় কাটানো দরকার ছিল। টি-টোয়েন্টিতে হাতে উইকেট থাকলে শেষ ১০ ওভারে ৮০-৯০ করা ভালোভাবেই সম্ভব। ওই সময়ে তাই ওরা যেভাবে খেলেছে, সেটাকে আমরা নাড়াতে চাইনি।”

“ওদের জুটিই আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছে। পরে রবি বোপারা স্পেশাল একটি ইনিংস খেলেছে।”

শুরুটা ধীরে হলেও পরে ঝড় তুলে ৩৩ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন মিঠুন। শাহরিয়ার করেছেন ৩৪ বলে ৩৫। শেষ দিকে ২৩ বলে অপরাজিত ৩৯ করে ম্যাচ সেরা হন বোপারা। রংপুর ৪ উইকেটে জেতে ৭ বল বাকি রেখে।

Share Button

     এ জাতীয় আরো খবর