April 7, 2026, 11:57 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বেনাপোলে পিস্তল ও গুলিসহ আটক ১

বেনাপোলে পিস্তল ও গুলিসহ আটক ১

mostbet

বেনাপোল থেকে এনামুল হক
বন্দরনগরী বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি,দুইটি ম্যাগজিন ও দেড় লাখ বাংলাদেশি টাকাসহ তরিকুল ইসলাম(৩৮) নামে এক ইজিবাইক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার(০৫ নভেম্বর) সকাল ৮ টায় ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা বেনাপোল বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করে। আটক ইজিবাইক চালক বেনাপোলের পুটখালী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল সীমান্ত থেকে এক ইজিবাইক চালক অস্ত্র,গুলি নিয়ে শহরের দিকে যাচ্ছে। পরে বেনাপোল বাজারে ওই ইজিবাইক চালককে আটক করে বাইক তল্লাশি করা হয়। এসময় বাইকের সিটের তলা থেকে পিস্তল,গুলি,ম্যাগজিনও টাকা পাওয়া যায়।
বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর