April 8, 2026, 3:08 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

রূপগঞ্জে পারিবারিক মন্দিরে আগুনের ঘটনায় মামলা

রূপগঞ্জে পারিবারিক মন্দিরে আগুনের ঘটনায় মামলা
রূপগঞ্জ প্রতিনিধি

mostbet


নারায়ণগঞ্জের রূপগঞ্জে মামলা তুলে না নেয়ায় জামিনে বের হয়ে এসে আসামিরা পারিবারিক মন্দিরে আগুন দেয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে শিংলাবো এলাকার সবুজ মিয়া বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। এর আগে, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের শিংলাব এলাকায় পারিবারিক মন্দিরে আগুন দেয়ার ঘটনা ঘটে।


সবুজ বিশ্বাস জানান, তার বাবা সুনীল বিশ্বাসের জমি জাল-জালিয়াতির মাধ্যমে স্থানীয় হানিফ ভুইয়া, শরীফ ভুইয়া, আবু তাহের, লোকমান দেওয়ান ও নজরুল ইসলাম হাতিয়ে নেয়ার চেষ্টা চালায়। জালিয়াতির ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় গত ২৯ অক্টোবর আসামিরা জামিনে বের হয়ে এসে সুনীল বিশ্বাসকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করেন। এ হুমকি প্রদান করায় সুবজ বিশ্বাস বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার রাতের যেকোনো সময় আসামি পক্ষের লোকজন  সবুজ বিশ্বাসের বাড়িতে প্রবেশ করে পারিবারিক মন্দিরঘরে আগুন ধরিয়ে দেয়। এতে একটি প্রতিমা পুড়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত হানিফ ভুইয়া, শরীফ ভুইয়া, আবু তাহের, লোকমান দেওয়ান ও নজরুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং-৭।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর