February 11, 2026, 6:59 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

কাশ্মীরে বন্দুক যুদ্ধে ২ সেনা সদস্য ও ১ জঙ্গি নিহত

কাশ্মীরে বন্দুক যুদ্ধে ২ সেনা সদস্য ও ১ জঙ্গি নিহত

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত গোলযোগপূর্ণ কাশ্মীরে রাতভর বন্দুকযুদ্ধে দুই সেনা সদস্য ও এক জঙ্গি নিহত হয়েছে। পুলিশ গতকাল শুক্রবার সিনহুয়াকে একথা জানিয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীস্মকালীন রাজধানী শ্রীনগর সিটির ২৮ কিলোমিটার দক্ষিণে পুলওয়ামা জেলার শ্যামবুরা গ্রাম ঘিওে ফেলে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর পুলিশ ও সেনা বাহিনী অভিযান চালালে বন্দুকযুদ্ধের সূত্রপাত হয়।

ওই অঞ্চলের পুলিশ প্রধান শেশ পল ভেইড গণমাধ্যমকে জানান, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনা বাহিনী ও পুলিশ সদস্যরা শ্যামবুরা গ্রামটি ঘিরে ফেলে অভিযান শুরু করলে বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়ে’। বন্দুকযুদ্ধে আমরা আমাদের দুই সৈণ্যকে হারিয়েছি এবং এ সময় এক জঙ্গিও নিহত হয়’। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় অবস্থানরত আরো দুই জঙ্গি নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে পালিয়ে যেতে সক্ষম হয়। পত্র-পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, বন্দুকযুদ্ধে আধা সামরিক বাহিনীর দুই সৈন্য ও এ সময় আহত হয়। তাৎক্ষণিকভাবে নিহত জঙ্গির পরিচয় জানা না গেলেও ধারনা করা হচ্ছে সে বিদেশি নাগরিক।

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর