January 14, 2026, 12:12 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

মরক্কোর পর্যটন নগরীতে গুলিতে নিহত ১, আহত ২

মরক্কোর পর্যটন নগরীতে গুলিতে নিহত ১, আহত ২

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

মরক্কোর মারাকেশ পর্যটন এলাকায় বন্দুকের গুলিতে একজন নিহত ও দুজন আহত হয়েছে। কর্তৃপক্ষ একথা জানায়। খবরে বলা হয় বিদেশি পর্যটকদের কাছে অনেক আকর্ষণীয় এ শহরের একটি ক্যাফেতে মুখোশ পরিহিত দুই হামলাকারী গুলি চালায়। এতে ওই ব্যক্তির মাথায় গুলি লাগে এবং ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার আগে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে আরো দুজন আহত হন। তারা জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিকে উদ্দেশ করেই তারা এ হামলা চালায়। এদিকে মরক্কোর সরকার প্রধান এক টুইটার বার্তায় হানায়, এ ঘটনায় দুই ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, মরক্কোতে এ ধরনের হামলার ঘটনা খুবই বিরল।

 

Share Button

     এ জাতীয় আরো খবর