December 11, 2025, 9:27 pm

সংবাদ শিরোনাম
জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায়

যারা ভালো খেলবে, তারাই জিতবে: নাসির

যারা ভালো খেলবে, তারাই জিতবে: নাসির

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মাঠে যারা ভালো খেলবে, তারাই বিপিএলের পঞ্চম শিরোপা জিতবে বলে মন্তব্য করেছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন। শুক্রবার (০৩ নভেম্বর) সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এবার নতুন দল হিসেবে খেলবে সিলেট সিক্সার্স। স্বাগিতকদের দলটির অধিনায়ক নাসির বলেন, সব টিমের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমাদেরও আসল লক্ষ্য এটাই। তবে সিলেট সিক্সার্স সিলেটের মানুষের সাপোর্ট পাবে। সিলেটবাসী আমাদের পেছনে আছেন।

সিলেটের হয়ে খেলা ও দর্শক সাপোর্ট বেশি থাকায় চাপে থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেটবাসী আমাদের পেছনে থাকবে, আমরা প্রতিটা ম্যাচে সেরাটা খেলার চেষ্টা করবো। আর উইকেট দেখে মনে হচ্ছে ভালো ব্যাটিং ইউকেট হবে। যারা আগে খেলবে, তারা বলতে পারবে-কতখানি রান করলে তা তাড়া করে জেতা যাবে।

শুক্রবার বিকেল ৩টা থেকে ৫ টা পর্যন্ত অনুশীলনে ঘাম ঝরায় সিলেট সিক্সার্সের খেলোয়াড়রা। শনিবার (৪ নভেম্বর) উদ্বোধনী দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স।

 

Share Button

     এ জাতীয় আরো খবর