April 13, 2026, 8:59 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মামলায় জেতা অর্থ দান করলেন মেসি

মামলায় জেতা অর্থ দান করলেন মেসি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

কথা রেখেছেন লিওনেল মেসি। একটি পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলায় জিতে এ থেকে পাওয়া প্রায় পৌনে ৭৩ হাজার ইউরো চিকিৎসকদের দাতব্য সংগঠন ‘ডক্টরস উইদাউট বর্ডার্স’কে দান করে দিয়েছেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে আর্জেন্টিনার হারের পর মেসির সমালোচনা করে একটি প্রতিবেদন ছাপায় মাদ্রিদ ভিত্তিক স্প্যানিশ দৈনিক লা রাসন। সাংবাদিক আলফনসো উসিয়ার লেখা প্রতিবেদনটিতে সমালোচনারও বাইরে গিয়ে দাবি করা হয় মেসি পরাচুলা পরেছিলেন এবং কর্মক্ষমতাবর্ধক ড্রাগ ন্যানড্রোলোন নিয়েছিলেন।

বার্সেলোনার একটি আদালত রায় দিয়েছিল প্রতিবেদনের এসব কথা ‘অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক’। সুপ্রিম কোর্টও এর সঙ্গে একমত হয়।

গত বছর আদালতের রায়ে বলা হয়, মেসিকে নিয়ে করা প্রতিবেদনটি মতামতধর্মী লেখার সীমা অতিক্রম করে গিয়েছিল। এ ঘটনায় লা রাসন পত্রিকার সম্পাদক ও লেখককে মেসিকে প্রায় ৭২ হাজার ৭৮৩ ইউরো ক্ষতিপূরণ নিতে নির্দেশ দেন আদালত।

তখন মেসি ক্ষতিপূরণ পেলে তা দান করার কথা জানিয়েছিলেন। এর ১৭ মাস পর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলাটির সমাপ্তি ঘটল। মেসি তার ক্ষতিপূরণের অর্থ দাতব্য সংস্থাটিতে দান করে দেন বলে নিশ্চিত করে পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলারের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান।

Share Button

     এ জাতীয় আরো খবর