February 11, 2026, 6:49 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্বাস আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে উপজেলার মহিপুর জামতলা এলাকায়। এ ঘটনায় মারুফ হাসান নামে এক শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় শান্ত (২০)নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত আব্বাস আলী উপজেলার মহিপুর জামতলা এলাকার ইজার উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর জামতলা এলাকার মাসুদ রানার ছেলে মারুফ একই এলাকার ডিউকের ছেলে শাকিলের কাছ থেকে একটি মোবাইল ফোন বন্ধক নেয়। হঠাৎ মোবাইলে সমস্যা দেখা দিলে গত বুধবার রাতেই সে শাকিলের কাছে যায় মোবাইলের টাকা ফেরত নিতে। তখন শাকিল টাকা না দিয়ে উল্টো মারুফের কাছ থেকে মোবাইল কেড়ে নেয়। এ নিয়ে শাকিল ও মারুফের কথা কাটাকাটি হয়। পরে রাত ৯টার দিকে ওই এলাকার ইজার উদ্দিনের ছেলে আব্বাস আলী মধ্যস্ততায় রাতেই একটি বৈঠক হয় সেখানে। বৈঠকে উভয়পক্ষের উত্তেজনার একপর্যায়ে শাকিলের পক্ষে আলামিনের নেতৃত্বে ৫-৬ জন যুবক তাদের ওপর হামলা চালিয়ে তাদের ছুরিকাঘাত করে। এ সময় মূমুর্ষ আব্বাস আলীকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে আহত মারুফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিৎ করে সংবাদ সংস্থা এফএনএস’কে জানান, খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত জামতলা এলাকার শফিকুল ইসলাম মিলিটারীর ছেলে শান্তকে আটক করা হয়েছে। অন্যান্যের আটকের চেষ্টা চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর