April 24, 2026, 5:13 pm

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ২

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ২

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ওয়ালমার্ট শপিংমলে এক বন্দুকধারীর হামলায় দু’জন নিহত হয়েছেন। গত বুধবার রাতের এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের সর্বশেষ বন্দুক হামলার ঘটনা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। ঘটনার দুই ঘণ্টা পর থর্নটন পুলিশ বিভাগ এক টুইটার বার্তায় জানায়, এ সুপার মার্কেটে গুলিবর্ষণের ঘটনায় বয়স্ক দুই পুরুষ নিহত ও এক নারী আহত হয়েছে। আহত নারীকে হাসপাতালে নেয়া হয়েছে। সতর্কতার জন্য প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে সবাইকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়। পরে পুলিশ জানায়, এটি পেশাদার কোন গুলির ঘটনা নয়। সেখানে আর কোন হুমকির ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। গত মাসে লাস ভেগাসে এক বন্দুকধারীর গুলিতে ৫৮ জন নিহত হয়। চলতি মাসে প্রকাশিত এক জরিপে বলা হয়, যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে বছরে ৩৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর