April 6, 2026, 5:16 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন

শফিক রহমান,মিশিগান,যুক্তরাষ্ট্র:

mostbet

গত ১৬ মার্চ, রবিবার হ্যামট্রামিক সিটির রাধুনি রেষ্টুরেন্টে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র-এর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তারেক জামানের উপস্থাপনায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের উপদেষ্টা হারুন মিয়া। এতে উপস্থিত ছিলেন মতিউর রহমান শিমু, লুৎফুর রহমান, একেএম মাহমুদুল হক, একেএম সিরাজুল হক, আব্দুল জব্বার, গিয়াস উদ্দীন আহমদ, আব্দুল মনিব চৌধুরী, আবু সালেহ, মশিউর রহমান রুমন, খছরুর রহমান, মাছুম আহমদ মতলিব, সৈয়দ এম শাকিল, রেদোয়ান আহমদ, হাসান আহমদ, তারেক আবেদ মনসুর, সাজ্জাদুর রহমান রাজন, রায়হান আহমদ রাজু, জুবায়ের জামান, পাপ্পু, মোঃ আবুল কাশেম আলী প্রমুখ।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু তাহের, লুৎফুর, বাবুল আহমদ ও আলী আহমদ ফারিস। দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ আব্দুল মুকিত।

শেষাংশে সভাপতি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রামাজান আমাদের দোরগোড়ায় উপস্থিত, সিয়াম সাধনায় আমাদের আত্মশুদ্ধি অর্জিত হোক। একে অপরের মেলবন্ধনে সকল হিংসা-বিদ্বেষ ও অপকর্ম দূরীভূত হোক, আত্মশুদ্ধি অর্জিত হোক।
পরিশেষে তিনি সবাইকেইফতার মাহফিলে উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর