January 23, 2026, 8:50 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

প্লাস্টিক সার্জারি ক্লিনিক হ্যাকিংয়ের শিকার

প্লাস্টিক সার্জারি ক্লিনিক হ্যাকিংয়ের শিকার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

সাইবার আক্রমণের মাধ্যমে একটি প্লাস্টিক সার্জারি ক্লিনিকের ডেটা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এই ঘটনাকে ‘ভয়াবহ’ হিসেবে আখ্যা দিয়েছে ক্লিনিকটি।

লন্ডন ব্রিজ প্লাস্টিক সার্জারি বা এলবিপিএস নামের ওই ক্লিনিকের পক্ষ থেকে বলা হয়, পুলিশ আর আইটি বিশেষজ্ঞরা এই লঙ্ঘনের প্রমাণ খুঁজে পেয়েছেন।  এই হ্যাকিংয়ের পেছনে হাত থাকার দাবি করা একটি দল বলছে, তাদের কাছে ‘কয়েক টেরাবাইট’ ডেটা রয়েছে- খবর প্রকাশ করেছে সংবাদ সাইট ডেইলি বিস্ট। যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ এই আক্রমণের তদন্ত চালাচ্ছে বলে বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘ডার্ক ওভারলোড’ ছদ্মনাম ব্যবহার করা ওই হ্যাকার দল বলেছে, গ্রাহকদের বিভিন্ন অঙ্গের ছবিও হাতিয়ে নিয়েছেন তারা, এর মধ্যে যৌনাঙ্গের ছবিও রয়েছে। কিছু ছবি আবার ডেইলি বিস্ট-এর কাছেও পাঠানো হয়েছে।

হ্যাকারদের দাবি, তাদের হাতে আসা ডেটার মধ্যে ‘রাজ পরিবারের সদস্যদের’ তথ্যও রয়েছে। রোগীদের তালিকা আর তাদের ছবি অনলাইনে প্রকাশ করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন তারা।

এক বিবৃতিতে এলবিপিএস-এর পক্ষ থেকে বলা হয়, “আমরা এখনও ঠিক কোন ডেটা বেহাত হয়েছে তা বের করতে কাজ করছি।”

“আমরা ভীত কারণ তারা এখন আমাদের রোগীদের লক্ষ্য করেছে।”

মেট্রোপলিটন পুলিশ-এর একজন মুখপাত্র বলেন, ১৭ অক্টোবর তারা সন্দেহ করা এই লঙ্ঘনের খবর পান। এ নিয়ে অরগানাইজড ক্রাইম কমান্ড বিভাগ তদন্ত অব্যাহত রেখেছে আর এখনও কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, এলবিপিএস ধনী শ্রেণির লোকদের চিকিৎসা সেবা দিতে পরিচিত। এই রোগীদের মধ্যে মডেল ও টিভি উপস্থাপক কেটি প্রাইসও রয়েছেন। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘ফেইসলিফট’ করার জন্য এই ক্লিনিককে ধন্যবাদ জানিয়েছিলেন।

ডার্ক ওভারলোড এর আগেও বড় বড় ডেটা লঙ্ঘনের ঘটনার পেছনে নিজেদের হাত থাকার কথা দাবি করেছিল। চলতি বছর শুরুতে স্টিমিং সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান নেটফ্লিক্স-এর সাইবার হামলার শিকার হওয়ার ঘটনাও এর মধ্যে পড়ে।

Share Button

     এ জাতীয় আরো খবর