March 20, 2026, 9:02 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে এলে বিএনপিকে স্বাগত জানানো হবে: হানিফ

সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে এলে বিএনপিকে স্বাগত জানানো হবে: হানিফ

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে এলে তাদের স্বাগত জানানো হবে, তাদের কোনো কর্মসূচিতে বাঁধা দেয়া হবে না। কিন্তু অতীতে বিএনপি কর্মসূচির নামে সারাদেশে ভাঙচুর, ¦ালাও-পোড়ও ও মানুষ হত্যা করেছে। এ কারণে সরকার সাধারণ মানুষের জান-মাল রক্ষার্থে ব্যবস্থা নিয়েছে। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা বাস মালিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, বিএনপি নেত্রী লন্ডন থেকে দেশে ফিরে কক্সবাজারে গিয়েছিলেন রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ দিতে। তবে ত্রাণ দিতে যাওয়ার নামে শো-ডাউন করেছেন তিনি। দেশে ফিরে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথেও শো-ডাউন করেছেন। সরকার তো তাকে বাধা দেয়নি। কিন্তু কক্সবাজার থেকে ফেরার পথে তারা নিজেরাই গাড়িতে আগুন দিয়েছে, বোমা মেরেছে, সাংবাদিকদের গাড়িতে হামলা করেছে। তারা সেই পুরনো চেহারায় ফিরে যাচ্ছে। তারা জ¦ালাও-পোড়াও করতে চাইলে সরকার কঠোর হবে বলেও জানান তিনি। এসময় জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবলু, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর